শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মুরাদনগরে নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের উপজেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগরে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মুরাদনগর কেন্দ্রীয় জামে মসজিদে জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগরের উদ্যোগে দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার শেষভাগে নতুন কমিটি ঘোষণা করেন বোর্ডের কুমিল্লা জেলা শাখার সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম ফয়েজী।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আলহাজ্ব হাফেজ আমিনুল ইসলাম, সেক্রেটারি নির্বাচিত হন মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ ছালামী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগরের মুহতামিম ও শাইখুল হাদীস মুফতি আমজাদ হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর নাজিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান,বাংলাদেশ নুরানী তালিমুল কোরআন বোর্ড এর চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন, চান্দিনা উপজেলার সভাপতি মাওলানা ক্বারী দেলোয়ার হোসাইন , হাফেজ অহিদুর রহমান,আলহাজ্ব হাফেজ আমিনুল ইসলাম,মুফতি মহিউদ্দিন মুফতি আমির হোসাইন,মাওলানা মাহবুবুর রহমান , মাওলানা মুহাম্মাদুল্লাহ, মুফতি আতাউল হক, মুফতি মনসুর কবীর, মাওলানা আবু হানিফ ,মাওলানা ফজলুল হক, মাওলানা আবু ইউসুফ মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার , মুফতি নাঈমুর রহমান,মুফতি সুলতান আহমদ,মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ ছালামীসহ উপজেলার চার শতাধিক উলামায়ে কেরাম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ