রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

সিলেট মহানগর ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ রমজান) সিলেট নগরীর হোটেল ডালাসে জমিয়তের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও হুইপ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ও সদ্য প্রয়াত সভাপতি শায়খুল হাদীস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী রহ. এর মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে মহানগর আহবায়ক দেলওয়ার হুসাইন ইমরান'র সভাপতিত্বে ও মহানগর ছাত্র জমিয়তের সদস্য সচিব মিজানুর রহমান শিপু'র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন। 

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ মুহাম্মদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল হক, মহানগর জমিয়তের সদস্য সচিব মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মহানগর জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা ওয়ারিস উদ্দিন। 

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ ফেরদৌস রুম্মান, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজ শামসী, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, ল কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, মহানগর ছাত্র শিবিরের অর্থ সম্পাদক এটিএম ফাহিম, মহানগর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বাইতুলমাল সম্পাদক মুশফিকুর রহমান মাহদী, সিলেট ফাউন্ডেশন'র চেয়ারম্যান মাওলানা ময়নুল ইসলাম আশরাফী, মাহাললুত তাহফিজ মুখলিছিয়া মাদরাসার মুহতামিম বিশ্বজয়ী হাফিজ হোসাইন আহমদ, নাসির উদ্দীন, মহানগর ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, হাফিজ রেজাউর রহিম উসামা, হাফিজ রেজাউর রহমান উসমান প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ