বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নড়াইলে ইমাম সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল

নড়াইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সমস্যা নিরসনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী।

জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন-ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, অধ্যাপক আকবর হোসাইন, অ্যাডভোকেট মুন্সী শাহীন উল্লাহ মোহন, মোহাদ্দেস সানাউল্লাহ, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দিন উদ্দিন, মাওলানা বেলাল হোসাইনসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন-শাহাবাদ মাজিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম, জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়াসহ বিভিন্ন পেশার মানুষ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ