নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পারভীন আক্তারকে সিএনজি চালিত অটোরিকশায় হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রবিবার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে, গত মঙ্গলবার ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কে শিক্ষিকাকে হেনস্তার এ ঘটনা ঘটে।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন,শিক্ষিকাকে মারধর করে সংà¦