বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সম্প্রতি একটি টক শোতে একাত্তরের মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের কওমি মাদরাসা জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা আতাহার আলীর বিতর্কিত ভূমিকা নিয়ে মন্তব্য করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তার এই মন্তব্যকে মানহানিকর, কুরুচিকর দাবি করে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন প্রয়াত ওই ইসলামপন্থী নেতার সমর্থকরা।

শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে শহীদী মসজিদ থেকে একটি মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মসজিদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে মাদরাসার ছাত্রসহ কয়েক হাজার লোক অংশ নেন।

বিক্ষোভকারীরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন তারা। এ সময় তারা ফজলুর রহমানের বিরুদ্ধে ছাপানো বিভিন্ন ধরনের ফেস্টুন বহন করেন।

এর আগে, শহীদী মসজিদ চত্বরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ফজলুর রহমানের তীব্র সমালোচনা করে বক্তব্য দেন বিক্ষোভের আয়োজকরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ