বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া-এর দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী ৮ জানুয়ারি (বুধবার) জোহরের পর থেকে মাদরাসা প্রাঙ্গণে মহা সম্মেলনটি শুরু হবে। জামিয়ার শিক্ষক মুফতি আবু দাউদ আরকামী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থাকবেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা মাহমুদুল হাসান, মুফতি খলিল আহমদ কুরাইশী, মুফতি মোবারকুল্লাহ, আল্লামা হুসাইন আহমদ পালনপুরী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, মাওলানা আনিসুর রহমান আশরাফী।

এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থাকবেন।

জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা শায়খ সাজিদুর রহমান সকল ধর্মপ্রাণ মুসলামানের প্রতি এ ইসলামি মহা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ