বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ঝিনাইদহে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক লিয়াকত আলী হরিশংকরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যানযোগে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে যাচ্ছিলেন ভ্যানচালক লিয়াকত আলী। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে পৌঁছালে মুজিবনগর থেকে কুয়াকাটাগামী নিউ মর্ডান একপ্রেস নামের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ