বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বিচারপতির কাছে চাঁদা দাবি: যুবদল নেতা গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করে ফুলছড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। সে ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: হাফিজুর রহমান।

তিনি বলেন, দুপুরে বিচারপতি জনাব খুরশীদ আলম  তার বাসভবনের সামনে পায়চারি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ