বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ঢাকা থেকে ফেরার পথে জামালপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বাসে হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি শেষে ফেরার পথে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের বহনকারী বাসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল থেকে মধুপুরের মাঝামাঝি স্থানে এ হামলা চালানো হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি।

এ বিষয়ে তিনি বলেন, সকালে মার্চ ফর ইউনিটির প্রোগ্রামে জামালপুর থেকে পাচঁটি বাসে করে নেতাকর্মীরা শহীদ মিনারে যাই। সারাদিনের প্রোগ্রাম শেষে ফেরার পথে টাঙ্গাইল পার হওয়ার পর অতর্কিতভাবে একটি বাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এতে বাসের পাঁচটিরও বেশি গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে বাস না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। এ হামলার বিচার দাবি করছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ