বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নানা বাড়ি ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীতের ছুটিতে নানা বাড়ি ঘুরতে এসে জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহর ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র আফিফ (১৫), দশম শ্রেনির ছাত্র রাহি (১৬) ও ঢাকার পিপারেটরী স্কুলের নবম শ্রেণির ছাত্র রওশন (১৫)। নিহত তিনজনই মামাতো, ফুপাতো ভাই।

নিহতের স্বজনেরা জানান, স্কুলের শীতকালীন ছুটিতে নানার বাড়িতে ঘুরতে আসেন রওশন। দুপুরে দুই মামাতো ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যান তারা। খেলা শেষে নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ৫জন। স্থানীয়রা দুই জনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে অন্য তিন জন। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তিন জনের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। ড্রেজার মেশিনের দ্বারা সৃষ্ট হওয়া গর্তে ডুবেই মারা গেছেন তিন ভাই।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গেই ঘটনাস্থলে এসে ডুবুরি নামিয়ে দেয়া হয়। পরে, ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পরপর তিনটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠনসহ শোকাহত স্বজনদের সহায়তা করা হবে। একই বাড়িতে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ