রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

বগুড়ার গাবতলীতে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার গাবতলী উপজেলা ও পৌর জাসাস শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা জাসাসের সভাপতি আরিফুর রহমান লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন- গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী উপজেলা বিএনপি নেতা জুলফিকার হায়দার গামা, জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, যুগ্ম আহবায়ক আইনজীবী জামালপাশা রানা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল গফুর টুকু,  যুগ্ম সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মিন্টু, উপজেলার জাসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাগর, সহ-সভাপতি ইমরান হোসেন রিপন, সহ-সাধারণ সম্পাদক নুর হোসেন শিপন,  পৌর জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জাসারের এই কর্মসূচির শুরু হয়। পরে আলোচনা সভা, বাদজুমা মসজিদে অনুষ্ঠিত হয দোয়া মাহফিল। এরপর এতিম শিশুদের মাঝে খাবার বিতরণসহ আরও নানাবিধ কর্মসূচি পালন করা হয় জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ