বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ছাত্রদের দাবিতে উত্তাল মাইলস্টোন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।

সোমবার (২২ জুলাই) দুপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলমকে কলেজের ৫ নম্বর ভবনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। দাবি মানার ঘোষণা দেওয়ার পরও আন্দোলন থামেনি। বরং শিক্ষার্থীরা ঘোষণাকে "ভুয়া" বলে প্রত্যাখ্যান করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলে।

একপর্যায়ে শিক্ষার্থীরা জুতা ও পানির বোতল ছুড়ে মারলে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

অভিভাবকরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন। কলেজ ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ
২. আহতদের সুনির্দিষ্ট তালিকা
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল
৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে—সহপাঠীদের মৃত্যুর দায় এড়ানো যাবে না। সঠিক তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ