রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

উত্তরায় অস্ত্রের মুখে ছিনতাই, সাগর বাড়ৈ ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে বুকে পিস্তল ঠেকিয়ে এক পেট্রোল পাম্পকর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইর ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪১) সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ অগাস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর এ তথ্য নিশ্চিত করে বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিল না। এই আসামির বিরুদ্ধে একই ধরনের আরো ৯টি মামলা রয়েছে।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।

আবেদনে বলা হয়, আসামি তার সহযোগী অন্যান্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন।

আসামির নাম-ঠিকানা সন্দিহান, যাচাই প্রক্রিয়ধীন আছে। আসামিকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আন্ত ডাকাত চক্রের সক্রিয় সদস্য হওয়ায় বিভিন্ন কৌশল অবলম্বন করে এলোমেলো তথ্য দিয়েছে। সময় সল্পতার কারণে আসামিকে ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এ অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঘটনায় জড়িত অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠানের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ডভ্যানের ড্রাইভার মো. খোরশেদকে নিয়ে উত্তরা ১ নং সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে ৩টি মোটরসাইকেলে অজ্ঞাত ৬-৭ জন দুষ্কৃতিকারী গাড়ির সামনে এসে গতিরোধ করে। এ সময় দুষ্কৃতিকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়, যার মধ্যে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। এছাড়া দুষ্কৃতিকারীরা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ