বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা

‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসার পর তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রবার্তো কার্লোসকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’

পোস্টে সাবেক এই ব্রাজিলিয়ান তারকার জন্য দোয়া করে শায়খ ইয়াসির আদ-দোসারি আরও লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরকে হেদায়েত দিন, তার ইসলাম গ্রহণে তাকে বরকত দান করুন এবং তাকে দৃঢ়তা ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের দাবি প্রথম সামনে আসে মঙ্গলবার (১৮ আগস্ট)। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।

আলি শাহিন জানান, সম্প্রতি ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখন ব্রাজিলিয়ান ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানতে পারেন তিনি। পরে কার্লোসকে ইসলাম গ্রহণের জন্য অভিনন্দনও জানান শাহিন।

তার ভাষ্য অনুযায়ী, রবার্তো কার্লোসের সঙ্গে শায়খ জিহাদ হাম্মাদের বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতেই রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।

এরপর খবরটি তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে সেখানে উল্লেখ করা হয়, রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

রবার্তো কার্লোসের সঙ্গে মুসলিম বিশ্বের যোগাযোগ অবশ্য নতুন নয়। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তিনি তুরস্কের ফেনারবাচেতে যোগ দেন। পরে ২০১১ সালে রাশিয়ার মুসলিম-অধ্যুষিত দাগেস্তানের ক্লাব আনজি মাখাচকালায় খেলেন।

সম্প্রতি মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাদের বিয়ের আলোচনা চলতি বছরের শুরু থেকেই ছিল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ