বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (১৯ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নিহতদের প্রতি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক ছিলেন, যারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

তারা বলেন, অগ্নিকাণ্ডে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় ভারত সরকার ও স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। এ ধরনের দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত ও যথাযথ প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে আহত বাংলাদেশিদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানান তারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ