শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ একই জমিতে বছরে তিনবার ফসল হচ্ছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সচেতন আছি। কেউ অবৈধ মজুত করতে পারবে না, করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ খাদ্যগুদাম পরিদর্শনে এসে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

এর আগে মন্ত্রী খাদ্যগুদামে ধান, চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে দিকনির্দেশনা দেন। পরে কয়েকটি গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কি না তা দেখেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। তিনি জীবন বাজি রেখে জনগণের অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব টালমাটাল। বিশ্বে খাদ্যশস্যের দাম বেড়ে গেছে। তারপরও সরকার চালের দাম যাতে না বাড়ে সেজন্য কাজ করছে। পরিকল্পিত খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি খাদ্যের অপচয় বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ