মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০ মাঘ ১৪৩২ ।। ১৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
কানাইঘাট-জকিগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত জনপদ হিসেবে গড়ব: মাওলানা রাজু বিশ্ব মুসলিমকে শবে বরাতের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার সাগরে ভাসমান গুদাম বানিয়ে রমজানের পণ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা, দুদকের অভিযান পুরোনো ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার এপস্টেইন ফাইলে পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারা দেখে ফেললাম বেসরকারি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত: আত্মার জাগরণ, জীবনের হিসাব ও রবের দিকে প্রত্যাবর্তন খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল

দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২৭ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৪৪৭ হিজরি/২০২৬ সনের দাওরায়ে হাদিস (তাকমীল)পরীক্ষা শুরু হবে ৭/৮ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ২৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাগাতার ১০ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬/১৭ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ৫ ফেব্রুয়ারি ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে। ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।

শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে ১১:৩০ মিনিটে। অবশিষ্ট ৯ দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়, শেষ হবে ১২:৩০ মিনিটে।

প্রথম দিন তিরমিযী শরীফ আউওয়ালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন পরীক্ষা হবে মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ (র.)। বিস্তারিত রুটিনে উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সনের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের  প্রেক্ষিতে, ৯  ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৬নং সভার সিদ্ধান্তের আলোকে এবং আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মনিটরিং সেলের সভার সিদ্ধান্তক্রমে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ