মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

হাদি তুই ফিরে আয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিয়া হক

হাদি তুই ফিরে আয়, ফিরে আয় আবাবিল

শ হি দের জমিনেই শহিদের মনজিল

আজানের সুরে সুরে ডাক ওঠে আয় আয়

লক্ষ মিনার ঢেউ তোলে ভোর সন্ধ্যায়।

পবিত্র র ক্তে ই ধুয়ে-মুছে ছাফ সব

চারোদিকে ইনসাফ মুক্তির কলরব

ইনকিলাবের জয়, জয় কোটি হাদিদের

এই দেশে ফ্যা সি বাদ ফিরবে না কভু ফের।

ফ্যা সি বাদ কবরের সূচনা কে করলেন—

লাল-সবুজের জয় পতাকাটা ধরলেন

ধরলেন মানবতা মানুষের জয়গান

কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!

কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!

চামচার বাংলায় নাম চায় সব্বাই

ন্যায়-নীতি ইনসাফ কোত্থাও নাই নাই

দু-চারটা শু য়ো রের মাতলামি থাক্ থাক্

চামচিকা তেলাপোকা গোনাতেও বাদ যাক।

ফ্যা সি বাদ কবরের সূচনা কে করলেন—

লাল-সবুজের জয় পতাকাটা ধরলেন

ধরলেন মানবতা মানুষের জয়গান

কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!

ঘনঘোর আঁধারের বাতি হাদি ওসমান

হাদি তুই ফিরে আয়, মন-দিল আনচান

একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও

আকুতি মিনতি খোদা শুনে নাও শুনে নাও।

ফ্যা সি বাদ কবরের সূচনা কে করলেন—

লাল-সবুজের জয় পতাকাটা ধরলেন

ধরলেন মানবতা মানুষের জয়গান

কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!

আজ বড় দরকার তোর তেজ চেতনার

শুনিস না ষোলো কোটি জনতার হাহাকার

হাদি তুই ফিরে আয়, ফিরে আয় আবাবিল

কই শেরে আলী খোদা, কই জলসা মিছিল।

ফ্যা সি বাদ কবরের সূচনা কে করলেন—

লাল-সবুজের জয় পতাকাটা ধরলেন

ধরলেন মানবতা মানুষের জয়গান

কই মেলে বি প্লবী হাদিদের সন্ধান!

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ