মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল।

মেডিকেল বোর্ডে প্রাইমারি কনসালটেন্ট হিসেবে রাখা হয়েছে ডা. আলিউজ্জামান। আইসিইউ কনসালটেন্ট ডা. জাফর ইকবাল। বাকি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডে আছেন ডা. সেলিম মোহাম্মদ জাহাংগীর, সিনিয়র কনসালটেন্ট, নিউরো অ্যানাস্থেসিয়া ও আইসিইউ; ডা. জিল্লুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, নিউওরোসার্জারি; ৩. ডা: এ কিউ এম রেজা, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, ৪. ডা. মাসুম কামাল খান, সিনিয়র কনসালটেন্ট, নেফ্রলজি; ৫. ডা. জিয়াউল হক, সিনিয়র কনসালটেন্ট, রেসপিরেরেটরি মেডিসিন; ৬. ডা. খন্দকার মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, নিউওরোমেডিসিন; ৭. ডা. এস এম হাসান শাহরিয়ার, সিনিয়র কনসালটেন্ট, নিউওরোমেডিসিন; ৮. ডা. জুলফিকার হায়দার, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওথোরাসিক সার্জন; ৯. ডা. শাহিনুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধি সার্জন; ১০. ডা. আতিয়ার রহমান, সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স; ১১. ডা: একরাম উদ দ্দৌলা, সিনিয়র কনসালটেন্ট, নাক কান ও গলা; ১২. ডা. কাজী স্মিতা হক কনসালটেন্ট, হেমাটোলজি; ১৩. সার্বিক তত্বাবধান ডা. আরিফ মাহমুদ, ডিএমএস, এভারকেয়ার হাসপাতাল।

আরও জানানো হয়, ওসমান হাদিক গতকাল ঢাকা মেডিকেল কলেজ থেকে অপারেশনের পরে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিট স্থানান্তর করা হয় অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য।

১. ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রটেকশন প্রটোকল ফলো করে অন্যান্য সমস্থ সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি একটু স্টাবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে।

২. ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেইন টিউবে যেহেতু অল্প ব্লাড এসেছে, সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে। "ফুসফুসে সংক্রমণ" ও "এ আর ডি এস" যাতে ডেভলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে।

৩. কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে।

৪. শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল (ডি আই সি) সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউস করতে হবে।

৫. ব্রেন স্টেমে ইঞ্জুরির কারণে ব্লাড প্রেশার ও হার্ট বিট উঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটা সেভাবেই চলবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে, সেটা লাগানো হবে।

৬. ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, সমস্থ ইউরো সার্জারিসহ ও অন্যান্য সমস্থ ডিসিপ্লিনের চিকিৎসকরা ও সাপোর্টিভ স্টাফরা যে হিরোইক কাজ করেছেন তার জন্য এই মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন।

৭. বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক।

৮. মেডিক্যাল বোর্ড এই সামারিটা রোগীর ভাই ও তার আপনজনকে ব্যাখ্যা করে দিয়েছেন। তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশ-বাসীকে জানাতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদীর জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।

৯. অযথা কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না। কোনো ভিজিটর এখানে এলাউড না।

১০. আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সকলে সহযোগিতা করুন।

১১. আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ