বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ওসমান হাদির জানাজা ঘিরে ১ হাজার ‘বডি ওর্ন ক্যামেরা’সহ কঠোর নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা কেন্দ্র করে ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আগেই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইউনিফর্ম ও সাদাপোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে এক হাজার বডি ওর্ন ক্যামেরা।

ডিএমপি আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। জানাজা ও পরবর্তী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ