বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি ইরানের

হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ইয়াছিন ভুঁইয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন ভুঁইয়া (৩৪) কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন ভুঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন এবং মন্তব্যে তাকে ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করে।

ঘটনার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা ইয়াছিন ভূইয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ