শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শহীদ ওসমান হাদির শেষ গোসল দেবে আল-মারকাজুল ইসলামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ শরিফ উসমান হাদী (রহ.)–এর পবিত্র দেহে শেষ গোসল প্রদান করার সৌভাগ্য অর্জন করছে আল-মারকাজুল ইসলামী–এর মৃতদেহ গোসল টিম।

এ উপলক্ষে সংশ্লিষ্টরা জানান, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তারা এ মহান দায়িত্ব পালন করছেন। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়—তিনি যেন শহীদ শরিফ উসমান হাদী (রহ.)–কে শহীদের মর্যাদায় কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে আল-মারকাজুল ইসলামী ও এর সঙ্গে সম্পৃক্ত সকল সেবাকর্মীর কার্যক্রম যেন আল্লাহ তাআলা কবুল করেন—এই কামনাও করা হয়।

উল্লেখ্য, আল-মারকাজুল ইসলামী বিগত ৩৩ বছর ধরে নিয়মিত মৃতদেহ গোসল ও কাফন সেবা প্রদান করে আসছে। মানবিক ও দ্বীনি এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ