সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর  জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক, আধ্যাত্মিক পথপ্রদর্শক ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী (রহ.) ইন্তেকাল করেছেন। রোববার লাহোরে তিনি ইহলোক ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামি গণমাধ্যম ম্যাসেজ টিভি-এর পরিচালক আবদুল মতিন।

১৯৫৩ সালের ১ এপ্রিল পাকিস্তানের ঝং জেলায় জন্মগ্রহণ করেন শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী। তিনি নকশবন্দি তরিকার একজন প্রভাবশালী সুফি শায়খ ছিলেন এবং দেওবন্দি চিন্তাধারার সঙ্গে তাঁর গভীর ও নিবিড় সম্পর্ক ছিল। আত্মশুদ্ধি, তাজকিয়া ও ইসলাহে নফসের ক্ষেত্রে তিনি বিশ্বব্যাপী এক সুপরিচিত নাম হয়ে ওঠেন।

ঝং জেলায় তিনি মাহদুল ফাকির আল ইসলামী নামে একটি ইসলামি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা তাজকিয়া ও সুফি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দেশ-বিদেশে তাঁর অসংখ্য মুরিদ, ভক্ত ও অনুসারী রয়েছেন।

শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে দাওয়াতি সফর করেন এবং দারুল উলুম দেওবন্দসহ বহু গুরুত্বপূর্ণ ইসলামি প্রতিষ্ঠানে বক্তব্য প্রদান করেন। তাঁর হৃদয়স্পর্শী বয়ান ও নসিহত ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

তিনি একজন প্রথিতযশা লেখকও ছিলেন। ফিকহ, আত্মশুদ্ধি, পারিবারিক জীবন এবং নারীদের ইসলামি ভূমিকা নিয়ে রচিত তাঁর গ্রন্থসমূহ মুসলিম সমাজে ব্যাপকভাবে সমাদৃত।

তাঁর ইন্তেকালে ইসলামি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম, মাশায়েখ ও ইসলামি ব্যক্তিত্ব তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। মুসলিম উম্মাহ একজন অভিভাবকসুলভ আলেম, সুফি সাধক ও আধ্যাত্মিক পথপ্রদর্শককে হারালো।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ