বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৭৯২ জন।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে ৩১৮ জনের মৃত্যু এবং ১ লাখ ৫৩ হাজার ৩১৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০৮ জনের এবং শনাক্ত হয়েছে ৬১ হাজার ৮৫০ জন, ব্রাজিলে মৃত্যু ১৩১ জন এবং শনাক্ত ১৩ হাজার ১৮০ জন, জার্মানিতে মৃত্যু ১২০ জন এবং আক্রান্ত ২৯ হাজার ৩৪৫ জন, রাশিয়ায় মৃত্যু ৯১ জন এবং শনাক্ত ৫০ হাজার ১৫২ জন, ইতালিতে মৃত্যু ৯১ জন এবং আক্রান্ত ১৯ হাজার ১৫৮ জন এবং দক্ষিণ কোরিয়া আক্রান্ত ৮৯ হাজার ৫৬৮ জন এবং মৃত্যু ৬৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৩৬১ জন। এরমধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১ হাজার ২৪৩ জনের।

অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ