বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের বিষয়ে শেষ চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 

তিনি বলেছেন, ‘২৭০ দিন আলাপ-আলোচনার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, তা হতাশাজনক।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাস করা যায়—এটা আমাদের দুরূহ একটা চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়েছে।

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি মনে করে সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, সেটা গ্রহণযোগ্য হবে না।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা বুঝতে পারছি না যে এত দিন ধরে আলোচনা করে ঐকমত্য কেন আসে না। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। তাদের আলোচনার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘তারা এখন যে অনৈক্য দেখাচ্ছেন, এটা তাদের বিবেচনা করা উচিত। আমরা কমিশনের সুপারিশ নিয়েছি। সুপারিশটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ