বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাদিয়ানীবাদ ইসলামের মৌলিক বিশ্বাস ‘খতমে নবুওয়াত’ তথা হযরত মুহাম্মদ (সা.)-এর পর আর কোনো নবী নেই।এই ঈমানি আকীদার স্পষ্ট অস্বীকার। কাদিয়ানিরা নিজেদের ‘মুসলমান’ দাবি করলেও তাদের বিশ্বাস ও কর্মধারা ইসলামের মূল ভিত্তির সাথে সাংঘর্ষিক।আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন আগামী ১৫ ই নভেম্বর'-২৫ ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ -এর উদ্যোগে ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ বেউথা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শামসুল আরেফিন খান সাদীর সঞ্চালনায় মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব মধুপুর বলেন,বিশ্বের বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান ১৯৭৪ সালে জাতীয় পরিষদে আইন পাসের মাধ্যমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে উলামায়ে কেরাম, তৌহিদি জনতা ও খতমে নবুওয়াতের সৈনিকরা এই দাবিতে আন্দোলন করে আসছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা দ্বীন মোহাম্মদ পীর সাহেব জায়গীর প্রমুখ।

এছাড়াও জেলার শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ