বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে “টেকসই উন্নয়ন নিশ্চিতে নৈতিকতার অপরিহার্যতা” শীর্ষক ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩০ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এমদাদুল হক ও প্রচার সম্পাদক হাফিজ মুফতি আব্দুর রহমান রাহমানী’র যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহাসচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমি, ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
