রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহস্পতিবার ৩০ আক্টোবর চান্দিনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত কুমিল্লা -৭ (চান্দিনা) আসনের প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী।

শাতাধিক মটরসাইকেল সহ চান্দিনা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে জনসাধারণের সাথে কোশল বিনিময় করে হাতপাখার পক্ষে ভোট চান এহতেশামুল হক কাসেমী।

শোডাউন শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে  এহতেমুল হক কাসেমী বলে; ইসলামী আদর্শ বিজয়ের লক্ষে চান্দিনার প্রতিটি মানুষের কাছে শান্তির বার্তা নিয়ে যেতে হবে এবং জনগনকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে, জনগনের ভোটে আমরা নির্বাচিত হলে

চান্দিনার প্রতিটি জনপদ হবে নিরাপদ এবং সমৃদ্ধ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা পৌর সভাপতি জনাব মোঃ ছফিউল্লাহ এর নেতৃত্বে আয়োজিত শোডাউনে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি সাইফুল ইসলাম সরকার, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারি জনাব সোলাইমান সরকার, উপজেলা সহ-সভাপতি মুফতী ইসমাঈল হোসাই, মাওলানা মারুফ হোসেন, সেক্রেটারি মাও কামাল উদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান, ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী সহ উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ