বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের ভাঙ্গায় একটি পুকুর থেকে জহির শেখ (৩০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মৃত জহির শেখ শরীয়তপুর জেলার রুস্তম শেখের ছেলে এবং সে পাশ্ববর্তী ভাঙ্গা পৌরসদরের নুরপুর গ্রামে শ্বশুরবাড়ি কুটি মিয়ার বাড়িতে বসবাস করতো।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশটি ভাঙ্গা পাইলট স্কুলের পিছনে কালীবাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি পুকুরে ফেলে দিয়েছে। মরদেহের কোমরে একটি দেশীয় ছোরা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা বিকেলে পুকুরের পাশে ভাসমান মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবালসহ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, “পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।”

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ