সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

প্রতিবন্ধী ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে, দুপুরে মানসিক প্রতিবন্ধী ছেলে ইয়াছিনকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রেহেনা আক্তার (৪৫) উপজেলার কাওরাইদের সোনাব গ্রামের আনোয়ারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে রেহেনা আক্তারকে তার প্রতিবন্ধী ছেলে ইয়াছিন আচমকা দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে প্রতিবেশিরা রেহেনার চিৎকারে এগিয়ে এসে ইয়াছিনকে আটকে রেহেনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে ছেলে ইয়াছিনকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ