মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হাদির জানাজায় ইসলামি দলের যেসব নেতা অংশ নিলেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ লাখ লাখ মুসল্লি অংশ নেন। জানাজায় ইসলামি দলগুলোর শীর্ষ নেতাদের অনেকেই অংশ নেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

ইসলামী দলের কোন কোন নেতা জানাজায় অংশ নিয়েছেন দলগুলোর ফেসবুক পেইজ থেকে তাদের তালিকা নিচে তুলে ধরা হলো-

জামায়াতে ইসলামী: দলটির আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন এবং মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান à