রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

কেরানীগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ: শিশুসহ আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ‘উম্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র একটি একতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশু ও এক অটোরিকশাচালকসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।

 শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় মাদ্রাসা ভবনের একটি দেয়াল উড়ে গেছে এবং জানালার কাঁচ ও আসবাবপত্র চুরমার হয়ে গেছে। পার্শ্ববর্তী মোহাম্মদ হোসেনের মালিকানাধীন একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা হলেন—মাদ্রাসাশিক্ষক আলামিনের দুই ছেলে উমায়েদ (১০) ও আবদুল্লাহ (৮), মেয়ে রাবেয়া (৬) এবং অটোরিকশাচালক জাকির হোসেন (৪৫)। আহত জাকির হোসেনকে স্থানীয় আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং একটি ইটের টুকরো তার মাথায় এসে লাগে। ভবনের মালিক পারভিন বেগম জানান, ২০২২ সালে নির্মিত ভবনটি মুফতি হারুন নামে এক ব্যক্তি মাদ্রাসা হিসেবে ভাড়া নিয়েছিলেন। সেখানে শিক্ষক আলামিন ও তার স্ত্রী পরিবারসহ থাকতেন।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শোনা গেলেও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার অক্ষত পাওয়া গেছে। এটি গ্যাস বিস্ফোরণ নয় বলে তিনি নিশ্চিত করেছেন। ভবনের ভেতরে থাকা কোনো বিস্ফোরক কেমিক্যাল থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে র‍্যাব ও সিআইডির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ