রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আজ বছরের দীর্ঘতম রাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ২১ ডিসেম্বর। আজই হচ্ছে চলতি বছরের দীর্ঘতম রাত। অন্য দিনের তুলনায় আজ রাত একটু বেশি সময়ের হবে। ফলে আজ রাতে বই পড়া, সিনেমা দেখা কিংবা একটু বেশি ঘুমানোর সুযোগ পাবেন সবাই।

আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। এই ঘটনা ঘটছে উত্তর গোলার্ধের দেশগুলোতে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে দক্ষিণ গোলার্ধে এর ঠিক উল্টো চিত্র দেখা যাবে—সেখানে হবে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত।

কেন আজ রাত সবচেয়ে দীর্ঘ?

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো কম পড়ে এবং দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়।

এই ঘটনাকে বলা হয় উইন্টার সলস্টিস বা সূর্যের দক্ষিণায়ন। এ সময় উত্তর গোলার্ধে শীতকাল থাকে এবং দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল।

সংক্ষেপে বলা যায়, পৃথিবীর হেলনের কারণেই আজকের রাত বছরের সবচেয়ে দীর্ঘ রাত হিসেবে ধরা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ