মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

যুদ্ধের মধ্যেই কোরআন মুখস্থ করলেন ৫০০ ফিলিস্তিনি, পেলেন সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের বর্বর হামলা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজার ফিলিস্তিনিরা অনন্য নজির গড়লেন। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধের ভয়াবহতা উপেক্ষা করে পবিত্র কোরআন মুখস্থ (হিফজ) সম্পন্ন করেছেন ৫০০ জন ফিলিস্তিনি।

গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই হাফেজদের সম্মাননা জানানো হয়।

দৃঢ় মনোবল ও ঘুরে দাঁড়ানোর গল্প টানা হামলায় গাজার জনজীবন বিপর্যস্ত। বাড়িঘর ধসে পড়েছে, স্বজন হারানোর বেদনা প্রতিটি পরিবারে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও এই ৫০০ ফিলিস্তিনি তাদের মনোবল হারাননি। তারা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই মহান আল্লাহর বাণী বুকে ধারণ করেছেন।

আল-শাতি শরণার্থী শিবিরের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ইসরায়েলের চালানো গণহত্যা এবং অবরোধ গাজাবাসীর ঈমানি শক্তিকে দমাতে পারেনি। এই আয়োজন তারই প্রমাণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ