বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর

ভারতে প্রথমবারের মতো ধর্ষণ আইনে যুবকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এক সাত মাসের শিশুকে ধর্ষণের দায়ে উনিশ বছরের এক যুবককে ফাঁসির আদেশ দিল রাজস্থানের এক আদালত। চলতি বছরের মার্চে ধর্ষণ-বিরোধী নতুন আইন গৃহীত হওয়ার পরে রাজ্যে এটাই প্রথম মৃত্যুদণ্ড।

নতুন আইন অনুসারে, ১২ বছরের কম বয়সী কোনও নাবালিকাকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। গত ডিসেম্বরে মধ্যপ্রদেশেও একই আইন তৈরি হয়েছে। পরে অরুণাচল প্রদেশে। একই আইন পাসের কথা চিন্তা করছে আসামও।

১৩ টি শুনানি শেষে রাজস্থানের আদালত অভিযুক্ত যুবককে মৃত্যুদ- দিয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ৯ মে মা-বাবার অনুপস্থিতিতে ওলওয়ার জেলার লক্ষণগড়ের বাড়ি থেকে শিশুটিতে তুলে নিয়ে যায় ধর্ষক। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে দূরের একটা ফুটবল মাঠে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কন্যাসন্তানকে। ২০ দিন হাসপাতালে থাকার পরে বেঁচে ফেরে শিশু।

শনিবার মামলার রায় ঘোষণার পরে সরকারি পক্ষের আইনজীবী বলেন, ধর্ষণ বিরোধী নয়া আইনে রাজস্থানে এই প্রথম ফাঁসির রায় হল। উল্লেখ্য, নতুন আইনে অনূর্ধ্ব-১২ নাবালিকা ধর্ষণে সর্বনিম্ন শাস্তি ১৪ বছরের জেল। সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ