বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘এমনও হয় রাতে তিন-সাড়ে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারি না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক সময় এমনও দিন যায় যে হয়তো রাতে তিন ঘণ্টা, সাড়ে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে নিজের কাজ সম্পর্কে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে জীবন বাজি রেখে আমি কাজ করছি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নই আমার সরকারের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, এই ১৬ কোটি মানুষের মাত্র ৫৪ হাজার বর্গমাইলের মধ্যে যদি অন্য রাষ্ট্রপ্রধানদের দেশ চালাতে হতো, তাহলে তাঁদের অবস্থা কী হতো, সেটা বোধহয় আপনারা চিন্তাও করতে পারবেন না।

প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরাধিকার সূত্রে কী পেয়েছি? পেয়েছি মিলিটারি ডিক্টেটর, মিলিটারি রুল, অনিয়ম, অবিচার, অত্যাচার। যার কারণে দুর্নামের এখনো ভাগিদার হতে হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজে সততার সাথে দেশ চালাতে চেষ্টা করছি। একটা কথা মনে রাখবেন, মাথায় পচন ধরলে সারা শরীরেই ধরে, যেহেতু মাথায় পচন নাই, তো শরীরের কোথাও যদি একটু আধটু ঘা-টা থাকে ওগুলো আমরা সেরে ফেলতে পারব। ওই রকম যদি দুর্নীতি হতো, তাহলে দেশের জিডিপি সাত দশমিক ২৮ ভাগ হতো না।’

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ