শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

ছেলেদের মুফতি বানাবেন নায়ক অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল জানিয়েছেন, তার দুই ছেলে মাদরাসায় পড়াশোনা করছে। তাদের জন্য তিনি চলচ্চিত্রের ক্যারিয়ারকে বিদায় জানাবেন। এছাড়া হিফজখানায় পড়া দুই ছেলেকে মুফতি বানাবেন বলেও নিজের ইচ্ছার কথা জানান তিনি। 

একটি সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করে তিনি চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। অনন্ত জলিল বলেন, আমার দুই ছেলে আছে। আলহামদুলিল্লাহ, বড় ছেলে এখন ৮ পারা কোরআনের হাফেজ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে এবং দ্বিতীয়বার পড়ছে। একজনের বয়স সাড়ে সাত বছর, আরেকজনের বয়স সাড়ে দশ বছর। আমরা যখন প্রথম জানতে পারি বর্ষা প্রেগন্যান্ট, তখন থেকেই নিয়ত করি আমাদের সন্তানদের মুফতি বানাবো এবং একসময় তাদের মদিনায় পড়াশোনার জন্য পাঠাবো।

অনন্ত জলিল জানান, তার সন্তানরা বর্তমানে মানারায় পড়াশোনা করছে, যেখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ইসলামিক শিক্ষার ব্যবস্থাও আছে। তিনি বলেন, ওরা জোহরের নামাজ শেষে স্কুল থেকে ছুটি পায়। এরপর বাসায় শিক্ষক আসে এবং তারপর ওরা মাদরাসায় যায়। ওরা আমাদের চেয়েও বেশি ব্যস্ত। 

পরিবার ও সন্তানদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যেহেতু আমার সন্তানরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করছে, তাই তাদের মা সিনেমা করবে—এটা হয়তো ওরা পছন্দ করবে না। আমিও চাই না, আমার সন্তানরা ইসলামিক শিক্ষায় বড় হবে আর আমি সিনেমা করব। এটা ভালো দেখায় না। তাই হাতে থাকা ছবিগুলো শেষ করার পর হয়তো চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত নেব।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ