রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নাফ নদী থেকে ১২ জেলেকে ধরে নেয়ার প্রতিবাদ জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাফ নদী থেকে ১২ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানিয়ে বলেন, গত ২৩ আগস্ট দুপুরে শাহপরী দ্বীপের নাইক্ষ্যাংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে ১২ জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার ট্রলারকে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে। এই অপহরণের ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর আগে আরও দুই দফায় ধরে নিয়ে যাওয়া ৭ জন জেলে এখনো জিম্মি অবস্থায় রয়েছে। তাদের ফেরত আনারও কোনো উদ্যোগ সফল হয়নি।

তিনি আরো বলেন, অপহৃত ১২ জন জেলে ও জিম্মি থাকা অন্যান্য জেলেদের নিরাপদে মুক্তি এবং ট্রলার ফিরিয়ে আনার জন্য অবিলম্বে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আরাকান আর্মির এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ