শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

জুলাই আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর বিরুদ্ধে কর্মসূচি দিল বৈছাআ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ এবং সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করবে সংগঠনটি। বিষয়টি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।

পেজে প্রকাশিত ফটোকার্ডে লেখা হয়, “সহ্যের সীমা পেরিয়েছে—এবার আর ছাড় নয়। দলে দলে যোগ দিন।”

এর আগে এক টকশোতে ফজলুর রহমান বলেন, “যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম। এর অগ্রগামী শক্তি ইসলামী ছাত্রশিবির।” তিনি আরও বলেন, “সার্জিস আলমরা এ ঘটনার অভিনেতা। আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, বরং অভিনেতা বলব। মানুষ বুঝে গেছে, এরা হলো রাজাকারের বাচ্চা। তারা অর্থের মাধ্যমে তরুণ সমাজের একটি অংশকে প্রভাবিত করছে।”

তিনি দাবি করেন, “যদি নির্বাচন হয়, তবে আল্লাহর রহমতে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ