রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হলেন রুমিন ফারহানা।

রবিবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগ পণ্য হিসেবে যাদের দেখা যায়, রুমিন ফারহানা তাদের অন্যতম। তিনি প্রায়ই বলেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। অবশ্যই তিনি ভালো থাকবেন, কারণ আওয়ামী লীগের সব ধরনের সুবিধা তিনি ভোগ করেছেন।”

তিনি আরও বলেন, “আজকের নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা দেখেছি, পুলিশ এখানে নীরব দর্শকের মতো ছিল। আমাদের নেতাকর্মীদের কমিশনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, অথচ বিএনপির নেতাকর্মীদের অবাধ প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। ফলে নির্বাচন কমিশন এখন কিছু নির্দিষ্ট দলের অফিসে পরিণত হয়েছে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ