বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট

‘হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| তারেকুল ইসলাম ||

অনেকের মনে থাকার কথা, ২০১৩ সালে হেফাজতকে ৫০ আসন ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল হাসিনা। হেফাজত আপস করেনি। ওই বছরের জুনে হেফাজতের কর্মী লেভেলে সামান্য স্বতঃস্ফূর্ত এন্টি ক্যাম্পেইনের কারণেই চার সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগ গো-হারা হেরেছিল।
 
গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশে ইসলাম প্রশ্নকে জনজীবন ও রাজনৈতিক পরিসরে ডমিন্যান্ট করে রেখেছে হেফাজত— এটাই তার মূল কৃতিত্ব। সে কারণে হেফাজতের প্রভাব এতটাই পারভ্যাসিব যে, নির্বাচনী রাজনীতির জন্যও অরাজনৈতিক সংগঠনটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। 

অবস্থা এমন যে, ঘুমিয়ে থাকলেও হেফাজত একটা বড় ফ্যাক্টর। সে কারণে দলটি নিয়ে নানা জল্পনা-কল্পনা ও বিতর্কও সেভাবে লেগে থাকে। 

তবে শেষপর্যন্ত হেফাজত হেফাজতই থাকে। কারণ হেফাজতের ওপর আল্লাহর বিশেষ রহমত আছে বলে আমার মনে হয়। ৫ মে রাসূল সা.-এর সম্মানের জন্য হেফাজত দলটির অকাতর শাহাদাতের রক্তে এ জমিন সিক্ত হয়ে আছে। শুধু চিন্তা করুন, এর মূল্য আল্লাহর কাছে কতটা! তাই যত ঝড়ঝাপটাই হোক, হেফাজত ছাই থেকে ফিনিক্স পাখির মতো বারবার জেগে ওঠে এবং তার অবস্থান ধরে রাখতে পারে।

সতর্কতা হলো, হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না৷

লেখক: কলামিস্ট, দৈনিক মানব জমিন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ