বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জেএমবি নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা সাইদুর রহমানসহ তিনজনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদেরকে এ শাস্তি দেয়া হয়।

একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মামলার অপর এক ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামিরা হলেন- আবদুল্লাহেল কাফী ও তার স্ত্রী আয়েশা আক্তার। তারা এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নেয়ার পর পলাতক রয়েছেন।

রায় ঘোষণাকালে জেএমবি নেতা সাইদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৮ মে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মাওলানা সাইদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়।

এরপর ২০১১ সালের ১৬ জানুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণের মধ্যে দিয়ে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার বিচার শুরু হয়।

বিচারিক কার্যক্রম শেষে আজ আদালত এই ঘোষণা করেন।

মন্দিরের ভেতর পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ