বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর খেয়াঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভাসমান অবস্থায় লাশ দুটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরিশুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর এবং নারীর বয়স প্রায় ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশ ফুলে যাওয়ায় মুখমণ্ডল চেনা যাচ্ছে না।

লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পাশাপাশি পরিচয় শনাক্ত করতে ফরেনসিক দলকে অবহিত করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ