শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

যারা ধর্মের নামে হত্যা করে তারা মুসলমান নয়: মালালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মুসলমান নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী, নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

সম্প্রতি মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়৷ সনদ হস্তান্তর উপলক্ষে টরেন্টোর পিচ টাওয়ারে এক অনুষ্ঠানে মালালা ইউসুফজাই এ কথা বলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সনদ তুলে দেন৷ এই অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷ কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার দিক থেকে মালালা সর্বকনিষ্ঠ।

পার্লামেন্টে দেয়া বক্তব্যে জাস্টিন ট্রুডোর উদ্দেশ্যে মালালা বলেন, “আমি কানাডার সরকারকে ধন্যবাদ জানাই নারী শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্য৷ পাশাপাশি মানবতা, শরণার্থী, নারীদের জন্য ক্যানাডার যে অবস্থান তা, অবশ্যই প্রশংসার দাবিদার৷” নারী অধিকার, লিঙ্গ বৈষম্য ও শরণার্থীদের জন্য অবদান রাখায় ট্রুডোর প্রশংসা করেন মামালা৷

কানাডার পার্লামেন্টে সর্বকনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন মালালা৷ বক্তব্যে মালালা বলেন, “২০১৪ সালে পার্লামেন্ট হিলে যে হামলা চালিয়েছিল সে নিজেকে মুসলিম বলে দাবি করেছিল, কিন্তু তার সাথে আমার বিশ্বাস মেলে না৷ বিশ্বের দেড়শ কোটি মুসলিম, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে তাদের বিশ্বাসের সঙ্গরেও ঐ ব্যক্তির বিশ্বাস মেলে না৷ কেননা ইসলাম ক্ষমা ও শান্তির প্রতীক৷ আমি একজন মুসলিম এবং আমি বিশ্বাস করি যদি তুমি ইসলামের নামে হাতে অস্ত্র তুলে নাও এবং অসহায়-নিষ্পাপ মানুষদের হত্যা করো তুমি কখনোই একজন মুসলমান হতে পারো না৷”

ট্রুডোর প্রসঙ্গে মালালা মজা করে বলেন, “শুনেছি তিনি যোগ ব্যায়াম করেন, শরীরে ট্যাটু আঁকেন এবং বিশ্বের অনেক মেয়েই এই তরুণ রাষ্ট্র প্রধানের জন্য পাগল৷ এখানে আসার পর আমি সেটার প্রমাণও পেয়েছি৷ কেননা আমি কানাডার নাগরিকত্ব পেয়েছি বলে আমার সাথে দেখা করতে বা হাত মেলাতে মানুষ যতটা না আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী ট্রুডোকে দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে৷ ডিডব্লিউ।

[গণভোটে জয়ী হওয়ায় এরদোয়ানকে ট্রাম্পের অভিনন্দন; বিভক্তি বলল জার্মান ও ফ্রান্স]

[শুরু হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ