সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সাহারানপুরের মাওলানা আকিল মাজাহিরির ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উপমহাদেশের ঐতিহাসিক ও প্রখ্যাত মাদারাসা, ভারতের মাজাহিরুল উলূম সাহারানপুরের মুহতামিম ও শাইখুল হাদিস, বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম মুরব্বি, হজরত মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাজাহিরি আজ ২৯ শাওয়াল ১৪৪৬ হিজরি সোমবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গভীর শোক প্রকাশ করেছেন। 

বেফাক নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের মাগফেরাত ও রফয়ে দারাজাত কামনার পাশাপাশি তাঁর জন্য সকলের প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন।
হযরত আকিল সাহারানপুরী ছিলেন শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া কান্ধলবি রহ.-এর বিশেষ খলিফা ও জামাতা। তিনি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে মাজাহিরুল উলূম সাহারানপুরে হাদিসের খেদমত করেছেন।

হযরত আকিল সাহারানপুরী সুনানে আবু দাউদের ব্যাখ্যাগ্রন্থ 'আদ-দুররুল মানজুদ' এর মাধ্যমে শরহে হাদিসের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। পাশাপাশি 'আল-ফাইযুস সামাওয়ি'র তারতীব ও হাশিয়ায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

হযরতের ইন্তেকালে মাজাহিরুল উলুম সাহারানপুরসহ সমগ্র ইলমি জগত একজন মহান রাহবার ও বুজুর্গ আলেমকে হারালো।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ