রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩-মে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ (২৮ এপ্রিল) সোমবার, দুপুর তিনটায়, ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া শামসুল উলুম, খাবাসপুর মাদ্রাসা মিলনায়তনে ফরিদপুর বিভাগীয় সকল জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দেদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফরিদপুর জেলার নির্বাহী সভাপতি আল্লামা হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রাব্বানী বলেন, ‘৩-মে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ দেশের তৌহিদী জনতার ঐক্য ও দাবি-দাওয়া আদায়ের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে, ইনশাআল্লাহ। ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহর অধিকার রক্ষায় এই মহাসমাবেশ হবে ঈমানি চেতনাকে উজ্জীবিত করার এক সুবর্ণ সুযোগ। তাই ফরিদপুর বিভাগসহ দেশের প্রতিটি জেলা থেকে বিপুল সংখ্যক ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যাপক সমাগম নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল সবাইকে আন্তরিকতা, একাগ্রতা ও ত্যাগের মনোভাব নিয়ে এই মহাসমাবেশ সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ। 

সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন, ফরিদপুর জেলা সেক্রেটারি মুফতি কামরুজ্জামান, মাদারীপুর জেলা সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী, মাদারীপুর জেলা সেক্রেটারি মাওলানা আকরাম হুসাইন, রাজবাড়ী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৩ মে'র মহাসমাবেশে ফরিদপুর বিভাগের হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীসহ সর্বস্তরের আলেম-উলামা, ছাত্র-জনতা ও তৌহিদী জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ