রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের দুটি জনবহুল দেশ ভারত ও চীন পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয়েছে। কোভিড-১৯ মহামারীর সূচনায়, ২০২০ সালের গোড়ার দিকে, ভারত ও চীনের মধ্যে ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে সীমান্তে উত্তেজনার কারণে এই স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হয়।

সোমবার বেইজিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশ নীতিগতভাবে বিমান পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তবে পরিষেবার সুনির্দিষ্ট তারিখ ও বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই উন্নয়ন নিশ্চিত করে জানিয়েছে, তারা পশ্চিম তিব্বতের পবিত্র কৈলাস পর্বত ও মানসরোবর হ্রদ ভারতীয় তীর্থযাত্রীদের জন্য পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। এই স্থানগুলো হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয় তীর্থস্থান।

২০২০ সালের জুনে হিমালয়ের সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। এই সংঘর্ষের পর সীমান্তে উত্তেজনা কমাতে বিচ্ছিন্নকরণ ও আলোচনা চালানো হয়। তবে কিছু কিছু এলাকায় উত্তেজনা অব্যাহত ছিল।

সম্প্রতি দুই দেশ সম্পর্ক উন্নয়নের দিকে মনোনিবেশ করছে। গত অক্টোবরে রাশিয়ার ব্রিকস সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বিরল এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমানে ভারত ও হংকংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু থাকলেও, মূল ভূখণ্ড চীনের সঙ্গে যাত্রীবাহী বিমান যোগাযোগ এতদিন বন্ধ ছিল। নতুন এই সিদ্ধান্ত উভয় দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটনের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ