সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

মিডফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিত হত্যা করেছে। যা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক। এই হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

শনিবার (১২ জুলাই) দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শায়খে চরমোনাই বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে তেমনি এই নব্য ফ্যাসিবাদীদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের  কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। তিনি বলেন, ২৪ এর জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র ও যুবসমাজ রাজপথে তাদের রক্ত ঝরিয়েছে, তাদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ছাত্র ও যুবকরাই ঐক্যবদ্ধভাবে খুন,গুম, ধর্ষণ ও চাঁদাবাজি মুক্ত আগামীর সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।

নগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক-হাফেজ মাওলানা মো. সুলাইমান, নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আলামিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ)  মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সম্মানিত সভাপতি অধ্যাপক মুহাম্মাদ  লোকমান হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি, শেখ শামসুল আলম মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী , ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল রহমান,  ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ। 

এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ সভাপতি মাওলানা মূফতী মুহাম্মাদ শাকিল মাহমুদ,  নগর সহ সভাপতি মাওলানা আইয়ুব আনসারী প্রমুখ নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ