মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুমোদনবিহীন কর্মসূচিতে আইনি ব্যবস্থা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বুধবার জানিয়েছেন, সংগঠনটির অনুমোদন ছাড়া ব্যানার ব্যবহার করে কোনো কর্মসূচি পরিচালনা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জেলা ও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে প্রোগ্রাম, পোস্টারিং ও অন্যান্য কার্যক্রম পরিচালনার খবর সংগঠনের নজরে এসেছে।

গত ২৭ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্পষ্টভাবে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব জেলা-উপজেলা ও ক্যাম্পাস কমিটি স্থগিত করেন। এর ফলে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি ও 'সেল'-এর মাধ্যমে অনুমোদিত।

সংগঠনটি বলেছে, কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া কেউ এই ব্যানারের নামে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অনুমোদনবিহীন কার্যক্রমের প্রমাণ পেলে নবগঠিত ‘লিগ্যাল সেল’-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ