মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

চাঁদপুরের ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তৃতীয় ধাপে প্রার্থীদের সাক্ষাৎকার ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান।

তিনি জানান, গত সোমবার কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জেলা কমিটির কাছে পাঠানো হয়। নির্বাচনী এলাকায় সংগঠনের পক্ষ থেকে সব সময় দাওয়াতি ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, এর আগে কুমিল্লা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা একান্ত সাক্ষাৎ করেন। প্রার্থীদের নির্বাচনী আসনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও স্থানীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রতিটি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।

পাঁচটি আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন — চাঁদপুর-১ (কচুয়া) আসনে উজানীর ক্বারী ইব্রাহিম (রহ.)-এর নাতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মুফতি ওমর ফারুক ইব্রাহিমী, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকী, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ